২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মানবতাবিরোধী অপরাধ তদন্ত দল

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বুধবার স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী কর্মকা- বিষয়ে সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

জয়পুরহাট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বুধবার স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী কর্মকা- বিষয়ে সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল। এর আগে তারা ১৯৭১ সালে বিভিন্ন অপরাধ সংগঠনের ঘটনান্থল পরিদর্শন করেন। তদন্ত দলে ছিলেন- জেড এম আলতাফুর রহমান, আতাউর রহমান ও হেলাল উদ্দিন। তাদের সঙ্গে ছিলেন- স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সাবেক কমান্ডার আজাহার আলী প্রমুখ। সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল ক্ষেতলাল উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সুধী সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ এবং মানবতা বিরোধী কর্মকা-ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তদন্ত কর্মকর্তা এএসপি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে মুক্তিযুদ্ধের সময় ক্ষেতলাল এলাকায় জয়পুরহাট শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল আলিমের ঘনিষ্ট সহচর ক্ষেতলাল থানা শান্তি কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম মংলা চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বহু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার নেতৃত্বে দিঘিপাড়া গ্রামের জলধর, গংগাধর, ধলধরসহ ১৫-২০ জন নিরীহ মানুষকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় বলে তথ্য পাওয়া গেছে, বলেন তিনি। ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজাহার আলী জানান, নুরুল ইসলাম মংলা চৌধুরীর নেতৃত্বে ১৯৭১ সালে হত্যা, নারী-শিশু নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.