ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বৃহস্পতিবার আট জেলার ৬৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত নেওয়া হবে ভোট।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
যে সব ইউপিতে নির্বাচন হচ্ছে- খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া, গোলাবাড়ি, কমলছড়ি, খাগড়াছড়ি, পেরাছড়া।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী, ফরাজীকান্দি, দূর্গাপুর, ফতেপুর (পূর্ব), এখলাছপুর, ইসলামাবাদ, জহিরাবাদ, মোহনপুর, সাদুল্যাপুর, ষাটনল, সুলতানাবাদ, ফতেপুর (পশ্চিম)।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী, ব্রাহ্মন্দী, দুপ্তারা, ফতেপুর, হাইজাদী, কালাপাহাড়িয়া, খাগকান্দা, মাহমুদপুর, সাতগ্রাম, উচিৎপুর।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল, গোলনা, কাঠালী, খুটামারা, মীরগঞ্জ, শিমুলবাড়ী।
নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা, বড়নাল-ইলিয়াছাবাদ, হামিদপুর, চাঁচুড়ি, পেড়লী, পুরুলিয়া, সালামাবাদ।
ফেনী জেলার দাগনভূয়া উপজেলার জায়লস্কর, মাতুভূঁঞা, পূর্ব চন্দ্রপুর, রাজাপুর, সিন্দুরপুর, ইয়াকুবপুর।
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী, পানানগর, ঝালুকা, জয়নগর, কিসমতগনকৈড়, মাড়িয়া, নওপাড়া।
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর, ভূমখাড়া, বিঝারী, চামটা, চর আত্রা, ডিঙ্গামানিক, ফতেজংগপুর, ঘড়িষার, জপসা, কেদারপুর, মোক্তারের চর, নশাসন, নওপাড়া, রাজনগর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮৩০ ঘ.
bdnews24