২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৮ ইউনিয়নে নির্বাচনের ফল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার এবং বিএনপি ও স্বতন্ত্র থেকে দু'জন করে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

টাঙ্গাইল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার এবং বিএনপি ও স্বতন্ত্র থেকে দু'জন করে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার নির্বাচন শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন বলে জানান মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- ভাতগ্রামে মোবারক হোসেন সিদ্দিকী, আনাইতারাতে আবু হেনা মোস্তফা কামাল, ওয়ার্শীতে আব্দুল্লাহেল শাফী এবং বাঁশতৈলে শামসুল আলম। বিএনপির দু'জন হলেন- জামুর্কীতে আলী এজাজ খান চৌধুরী রুবেল ও গোড়াইয়ে তারিকুল ইসলাম নয়া। স্বতন্ত্র দুই চেয়ারম্যান হলেন- বানাইলে ফারুক হোসেন ও মহেড়ায় বিভাষ চন্দ্র সরকার নুপুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.