২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ভোলায় একজনের ফাঁসির রায়

ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে মো. মামুন নামে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ভোলা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে মো. মামুন নামে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রনজন কুমার সাহা মঙ্গলবার এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর লক্ষী গ্রামের মো. মামুনের সঙ্গে একই ইউনিয়নের রুনু বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী মামুন স্ত্রীকে নির্যাতন করেন। এক পর্যায়ে মামুন আরো দু'টি বিয়ে করেন। ২০০৬ সালের ৩০ জুন রাত ৯টার দিকে রুনু বেগমকে মারধোর করে মামুন মুখে বিষ ঢেলে হত্যা করেন বলে মামলায় বলা হয়। এর পরদিন রুনুর ভাই জসিম উদ্দিন বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা করেন। মামলায় মামুন ও তার তৃতীয় স্ত্রী রাশেদা বেগম,শশুর আবুল কালাম ও শাশুড়ি হাসনা বানুকে আসামি করা হয়। আদালত বাকি দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৪ ঘ.