ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ৭৩টি নৃ-গোষ্ঠীর তালিকা মন্ত্রণালয়ের কার্যক্রমে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে এ সংক্রান্ত স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি কাজী কেরামত আলী বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ২০১০-২০১১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৩৩টি প্রকল্পের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়। লোকজ বাঙালী সংস্কৃতির বিকাশে চলমান কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে প্রশাসনিক কাজ সহজতর করা ও উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক মত-বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
'বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে সঠিক ভূমিকা পালনের সুবিধার্থে ইতোমধ্যে গবেষণা থেকে প্রাপ্ত ৭৩টি নৃ-গোষ্ঠীর তালিকা মন্ত্রণালয়ের কার্যক্রমে অন্তর্ভুক্তির সুপারিশ রাখা হয় বৈঠকে।'
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তী জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় সুষ্ঠু, আকর্ষণীয় ও সফলভাবে উদযাপনে সক্ষমতা প্রদর্শন করায় মন্ত্রণালয় এবং সংশ্লি
bdnews24