২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৩০৫ বস্তা ইউরিয়া সার আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মজুদ করা ১৩০৫ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মজুদ করা ১৩০৫ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে কলারোয়ার সরসকাঠি বাজারে একতা এন্টারপ্রাইজ নামের একটি ডিলার প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে এই সার আটক করা হয়। কলারোয়া থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাটি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনিই পরবর্তী পদক্ষেপ নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম তরিকুল ইসলাম জানান, গুদাম তালাবদ্ধ করে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। ইউএনও আরো জানান, কম দামে কেনা সার বর্তমান দরে বিক্রয় করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ডিলার প্রতিষ্ঠানের মালিক আবুবক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, সারগুলি বৈধ। তবে ১৩০৫ বস্তা সারের মধ্যে ১২০ বস্তা আগের দরের। বাকি ১১৮৫ বস্তা সার নতুন দরের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২২ ঘ.