খাগড়াছড়ি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আবিষ্কৃত সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দিয়ে স্থানীয়ভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সোমবার বিকালে এই দাবিতে মানিকছড়ি উপজেলা সদরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে আমতলীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পাটির নেতা আব্দুর রাজ্জাক।
সমাবেশে বক্তারা বলেন, এ গ্যাস থেকে স্থানীয়দের বঞ্চিত করা হলে হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24