শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুদের হাত থেকে নৌযান রক্ষায় উপকূলীয় নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলে ভারতকে জানিয়েছেন শীর্ষ এক মার্কিন কূটনীতিক।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক শুক্রবার কোলকাতায় এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন বলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সদস্য ও গণমাধ্যমের জন্য নির্ধারিত ওই প্রশ্নোত্তর পর্বে উপকূলীয় নিরাপত্তা বিষয়ক এক প্রশ্নের জবাবে ব্লেইক বলেন, সম্ভাব্য সন্ত্রাসী ও অন্যরা যেন জলসীমার মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকে না পড়তে পারে সেজন্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগিতা কার্যক্রম আছে।
"তাই বাংলাদেশে এ সম্পর্কিত সেবার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও সহযোগিতা মূলত যথেষ্ট প্রচেষ্টা রয়েছে।"
গত ডিসেম্বরে ২৬ বাংলাদেশিসহ বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। গত মার্চে মুক্তিপণের বিনিময়ে ওই নাবিকদের উদ্ধার করা হয়।
জাহাজটি ৪৩ হাজার একশ ৫০ টন নিকেল নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাওয়ার সময় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।
ব্লেইক কোলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কোন্নয়ন বিষয়ে মমতার সঙ্গে কথা বলেন ব্লেইক।
প্রশ্নোত্তর পর্বে আরেক প্রশ্নের উত্তরে ব্লেইক জানান, গত দুবছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তিনি সন্তুষ্ট।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে গত এপ্রিলে ব্লেইক বলেন, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নকে গুরত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে জ্বালানি ঘাটতি, পানিবণ্টন ও নিরাপত্তার ক্ষেত্রে আঞ্চলিক সমাধান বেরিয়ে আসতে পারে।
"সা
bdnews24