জয়পুরহাট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী।
বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে জয়লাভ করেছেন- আহম্মেদাবাদ ইউনিয়নে আব্দুল খয়ের মো. গোলাম মওলা, পুনটে ইব্রাহীম হোসেন ফকির, জিন্দারপুরে ইয়াকুব আলী ফকির ও উদয়পুরে রফিকুল ইসলাম চৌধুরী টুকু।
আওয়ামী লীগ সমর্থিত একমাত্র চেয়ারম্যান হলেন লজিক মাত্রাই ইউনিয়নের আ ন ম শওকত হাবিব তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০২ ঘ.
bdnews24