ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মঙ্গলবার ১৬ জেলার ১৩৩ ইউপির ভোটগ্রহণ হবে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
যে সব ইউপিতে নির্বাচন হচ্ছে
কক্সবাজার: সদর উপজেলার ভারয়াখালী, ঝিলংজা, খুরস্কুল ও পি,এম, খালী।
কিশোরগঞ্জ: অষ্টগ্রাম উপজেলার আদমপুর, অষ্টগ্রাম সদর, বাংগাল পাড়া, দেওঘর, কলমা, কাস্তল, খয়েরপুর আবদুল্লাপুর ও পূর্ব অষ্টগ্রাম।
কুড়িগ্রাম: উলিপুর উপজেলার বেগমগঞ্জ, বজরা, বুড়াবুড়ী, দলদলিয়া, ধামশ্রেণী, ধরণীবাড়ী, দূর্গাপুর, গুনাইগাছ, হাতিয়া, পান্ডুল, সাহেবের আলগা, তবকপুর ও থেতরাই।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার বেতকাপা, হরিনাথপুর, হোসেনপুর, মহদীপুর, মনোহরপুর ও পবনাপুর।
চট্টগ্রাম: রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী, রাজানগর, ইসলামপুর, কোদালা, লালানগর, মরিয়মনগর, পদুয়া, পারয়া, পোমরা, দক্ষিণ রাজানগর, রাঙ্গুনয়িা, সরফভাটা ও শিলক।
চুয়াডাঙ্গা: জীবন নগর উপজেলার আন্দুলবাড়ীয়া, সীমান্ত ও দামুরহুদা উপজেলার দামুড়হুদা, পারকৃষ্ণপুর মদনা, হাউলী, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়ালগাছি।
জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, চরআমখাওয়া, চিকাজানী, চুকাইবাড়ী, ডাংধরা, দেওয়ানগঞ্জ, হাতীভাঙ্গা ও পাররাম রামপুর।
টাঙ্গাইল: মির্জাপুর উপজেলার আনাইতারা, বানাইল, বাশতৈল, ভাতগ্রাম, গোড়াই, জামুর্কী, মহেড়া ও উয়ার্শী।
নরসিংদী: নরসিংদী সদর উপজেলার আমদিয়া, চিনিশপুর, হাজীপুর, কাঁঠালীয়া, নুরালাপুর, মেহেরপাড়া, পাঁচদোনা ও শীলমান্দি।
নেত্রকোনা: দূর্গাপুর উপজেলার বাকল জোড়া, বিরিশিরি, চন্ডিগড়, দূর্গাপুর, গাওকান্দিয়া, কাকৈরগড়া ও কুলাগড়া।
বগুড়া: কাহালু উপজেলার বীরকেদার, দুর্গাপুর, জামগ্রাম, কাহালু, কালাই, মালঞ্চা, মুরইল, নাহরট্র ও পাইকড়।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধোরা, বাংলাবাজার, চরকেওয়ার, শিলাই, মহাকালী ও মোল্লাকান্দি।
মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর, কমলগঞ্জ, মাধবপুর, মুন্সীবাজার, পতন উষার, রহিমপুর ও শমশেরনগর।
ময়মনসিংহ: মুক্তাগাছ উপজেলার বড়গ্রাম, বাঁশাটী, দাওগাঁও, দুলা, ঘোগা, কাশিমপুর, খেরয়াজানি, কুমারগাতা, মানকোন ও তারাটী।
সিলেট: বিয়ানী বাজার উপজেলার আলী নগর, মুলাপুর, চারখাই, দুবাগ, লাউতা, মাথিউরা, মুড়িয়া, শেওলা ও তিলপাড়া।
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া, গজনাইপুর, কালিয়ার ভাঙা, করগাও, কুর্শি, নবীগঞ্জ ও পানিউন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯২৮ ঘ.
bdnews24