২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনের সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সুপারিশ প্রতিবেদনটি সংসদে তোলার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সুপারিশ প্রতিবেদনটি সংসদে তোলার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। বিশেষ কমিটির প্রস্তাবে যেসব সুপারিশ করা হয়েছে, তাতে কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিষয়সহ ৫১টি সুপারিশ সম্বলিত ওই সুপারিশ প্রতিবেদন গত ৮ জুন সংসদে উপস্থাপন করে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। বিশেষ কমিটির ৫১টি সুপারিশের মধ্যে তিনটি বিষয় (বিছমিল্লাহ রাখা.., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি- ১, ৩ ও ১৭ নম্বর সুপারিশ) নিয়ে দুই সদস্যের আপত্তিসহ এ প্রতিবেদন উপস্থাপিত হয়। স্পিকার তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন। প্রধান বিরোধী দল বিএনপি সংবিধান সংশোধনের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে আসছে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স