২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর-কুষ্টিয়া রুটে বাস বন্ধ

কোটি টাকার হেরোইনসহ একজন বাস সুপারভাইজারকে গ্রেপ্তার করার প্রতিবাদে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-কুষ্টিয়া রুটে বাস বন্ধ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

মেহেরপুর, জুন ১৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- কোটি টাকার হেরোইনসহ একজন বাস সুপারভাইজারকে গ্রেপ্তার করার প্রতিবাদে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-কুষ্টিয়া রুটে বাস বন্ধ রেখেছে। গ্রেপ্তার হওয়া বাস শ্রমিকের নাম সিরাজুল ইসলাম। বাস শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল থেকে বাস বন্ধ রেখেছে। র‌্যাব সদস্যরা গত ৯ জুন কুষ্টিয়ার মিরপুর মশান বাজারে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুপারভাইজার সিরাজুল ইসলামের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে। সিরাজুল বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি। মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, র‌্যাব হেরোইনের আসল মালিককে না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে বাসের সুপারভাইজারকে ধরেছে। আগামী ৩ দিনের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই তিন জেলা জুড়ে বাস ধর্মঘট শুরু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫২ ঘ.