২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এক

রাজধানীর তুরাগ থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘঅতে আহত দুইজনের একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তুরাগ থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘঅতে আহত দুইজনের একজন মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫পাঁচটার দিকে অজ্ঞাতনামা যুবকটি ঢাকা মেডিক্যালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পল্লবী ও তুরাগ থানার মাঝামাঝি কামারপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষারত দুই যাত্রীকে মাইক্রোবাসে তোলে চারজন ছিনতাইকারী। পথে জাকারিয়া নামে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনতাই করে তাকে পথে নামিয়ে দেয়। বিষয়টি জাকারিয়া টহল পুলিশকে জানালে তারা ধউড়ের মোড় থেকে মাইক্রোবাসটিসহ অজ্ঞাত পরিচয় (৩৩) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। ওই ব্যক্তির মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মোজাম্মেল। অজ্ঞাত যুবকের মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে মোজাম্মেল জানান। মাইক্রোবাসটি তুরাগ থানায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৩০ ঘ.