পঞ্চগড়, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে বিএনপি সমর্থক প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- মির্জাপুর ইউনিয়নে আব্দুস সামাদ আজাদ, আলোয়াখোয়ায় তৌহিদুল ইসলাম এবং তোড়িয়ায় সিরাজউদ্দীন আহমেদ।
আওয়ামী লীগ সমর্থক দুই চেয়ারম্যান হলেন- ধামোর ইউনিয়নে আব্দুর রব ও রাধানগর ইউনিয়নে নাহিদ পারভেজ জাহিদ।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24