ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশ্লীল দৃশ্য সংযোজন করে চলচ্চিত্র প্রদর্শন, অননুমোদিত পোস্টার ও ফটোসেট ছাপিয়ে প্রচার চালানোর দায়ে 'নিষিদ্ধ নেতা' চলচ্চিত্রের সেন্সর স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো সিনেমা হলে প্রদর্শন করা যাবে না।
সেন্সরবিহীন সম্পূর্ণ অশ্লীল দৃশ্য সংযোজন করে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট ছাপিয়ে প্রচারকাজ চালানোর দায়ে দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট ১৯৬৩ (সংশোধিত ২০০৬) এর ৫ ধারা অনুযায়ী চলচ্চিত্রটির সেন্সর সনদপত্র স্থগিত করা হয়েছে বলে ওই তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৭৫০ ঘ.
bdnews24