২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে ৩ ইউনিয়নে আলীগ সমর্থিত প্রার্থীর জয়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

কুড়িগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এবং বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা একটি করে ইউনিয়নে জয়লাভ করেছে। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা। আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- কাশিপুরে মনিরুজ্জামান মানিক, বড়ভিটায় আলতাফ হোসেন সরকার, শিমুলবাড়ীতে শরিফুল আলম মিয়া। এছাড়া বিএনপি সমর্থিত মোবাশ্বের আলী মুসা নাওডাঙ্গায়, জাতীয় পার্টি সমর্থিত মইনুল হক ফুলবাড়ী সদরে, জামায়াত সমর্থিত আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম ভাঙ্গামোড়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২০৬ ঘ.