২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

নির্বাচনী সহিংসতার অভিযোগে পাবনার আটঘরিয়ায় একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস ওরফে মোহন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

পাবনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- নির্বাচনী সহিংসতার অভিযোগে পাবনার আটঘরিয়ায় একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস ওরফে মোহন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে একদন্ত গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটঘরিয়া থানার ওসি এনায়েত উদ্দিন জানান, রোববার রাতে ইউনিয়নের গোপালপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহন বিশ্বাসের সমর্থকেরা তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ইসমাইল সর্দারের সমর্থকদের উপর হামলা চালায়। এসময় তিনটি মোটর সাইকেল ভাংচুর ও ১০ জন আহত হয়। সোমবার ইসমাইল সর্দার এ ব্যাপারে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতেই মোহন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। মোহন বিশ্বাসকে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৮ ঘ.