২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে সেবিকার লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে এক সেবিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে এক সেবিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মমতাজ বেগম পলি (২৫) নামে ওই সেবিকা বায়তুল আমার হাউজিংয়ের ২ নম্বর রোডে একটি ক্লিনিকে চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুরের সালগ্রামে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। আদাবর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার ঘটনা আত্মহত্যা বলে প্রমাণ করতে সকালে স্বামী বাবুল আক্তার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আশেপাশের লোকজন জড়ো করে। তবে পলির গলায় ফাঁস লাগানোর কোনো দাগ না থাকায় সন্দেহ হলে বাবুলকে গ্রেপ্তার করা হয়। রাতে বালিশচাপা দিয়ে পলিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, দাম্পত্য কলহের জের ধরে পলিকে হত্যা করা হয়ে থাকতে পারে। গ্রেপ্তার বাবুল গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৪৫ ঘ.