২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ভারতে ঢাবি শিক্ষক রুমানা

স্বামীর নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রুমানাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তার বাবা-মা। তাকে চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা দেলোয়ার। সকাল ১২টায় ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল থেকে রুমানাকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানান হাসপাতালটির মিডিয়া ম্যানেজার কামাল হোসাইন। গত ৫ জুন ধানমন্ডিতে বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন রুমানা। এরপর থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চোখ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩০ ঘ.