২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক হাসপাতালে কয়েদি ও হাজতির মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতির মৃত্যু হয়েছে। এরা হলেন শাহাজাহান আলী (৪০) ও আলমগীর হোসেন (৩২)। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতাল পুলিশ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা প্রবীর মিত্র জানান, শাহাজাহান আলী কলেরা রোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ গত ১৫ মে তাকে হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপরে তার মৃত্যু হয়। একাধিক মামলায় তিনি ৮৪ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। টিবি রোগে আক্রান্ত আলমগীর হোসেনকে গত ১১ জুন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। মাদকাসক্তির অভিযোগে তিনি রাজশাহী কারাগারে আটক ছিলেন। প্রবীর মিত্র বলেন, এসব ঘটনায় রাজপাড়া থানায় দুটি মামলা হয়েছে। তাদের লাশ কারা কর্তৃপক্ষের মাধ্যমে সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৫ ঘ.