২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনস্টেবলের মৃত্যু

নরসিংদীতে মোজাম্মেল হক (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

নরসিংদী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে মোজাম্মেল হক (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের পুলিশ ফাঁড়ির বাসায় তিনি বিদুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে নিজ বাসায় টিভি খুলতে গিয়ে মোজাম্মেল বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে মোজাম্মেলকে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, বিকেলে মোজাম্মেলের লাশ তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ভাটি নোয়াপাড়া গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১২ ঘ.