২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন

লক্ষ্মীপুর পৌর যুবলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ ভূঁইয়া মণিকে (৩০) হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

লক্ষ্মীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর পৌর যুবলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ ভূঁইয়া মণিকে (৩০) হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে তার লাশ সদর উপজেলার ভূঁইয়ার হাট থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, সোমবার প্রথম প্রহরে মণি বাঞ্ছানগরের বাড়ি থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেননি। সকালে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি জানান, এ হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মণির বন্ধু আনোয়ার হোসেন রাজুকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মণির মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২১ ঘ.