পটুয়াখালী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল ওয়াহাব খলিফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বোরবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শাহ আলম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, খলিফা ৩ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবু তালেব মিয়া পেয়েছেন ২ হাজার ৫৮৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩১৯ ঘ.
bdnews24