চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনও চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
নগরীতে সবগুলো সড়কে সোমবার সকাল থেকেই দেখা যায় রিকশার আধিক্য। কয়েকটি সড়কে কিছু মটর সাইকেল, সিএনজি চালিত অটো রিকশা ও টেম্পু চলাচল করলেও অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি-জামায়াত।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো গাড়ি বন্দরের বাইরে যায়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেটিতে ২২টি এবং বর্হিনোঙ্গরে ৩৩টি জাহাজে কাজ চলছে।
সকাল থেকে বন্ধ রয়েছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও বিপণি বিতানগুলোর দোকানপাট। বিভিন্ন সরকারি- বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
চট্টগ্রাম শহর থেকে দূরপাল্ল
bdnews24