ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের কাছে সিনহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। স
bdnews24