২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের শুরুতে ঢাকায় দুটি গাড়িতে আগুন

হরতালের আগের দিন নয়টি গাড়ি পোড়ার পর হরতালের শুরুতে রোববার আরো দুটি গাড়ি আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের দিন নয়টি গাড়ি পোড়ার পর হরতালের শুরুতে রোববার আরো দুটি গাড়ি আগুনে পুড়েছে। দমকল বাহিনী জানিয়েছে, ভোর সাড়ে ৪টা এবং সাড়ে ৫টায় দুই দফায় মিরপুর ১৩ নম্বর সেকশনে রাস্তায় অবস্থান করা দুটি বাস আগুনে পুড়ে গেছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কে বা কারা ওই বাস দুটিতে আগুন ধরিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, মিরপুর-গুলিস্তান রুটে গাড়ি দুটি চলাচল করতো। শনিবার রাজধানীতে সাতটি বাস, একটি ট্যাক্সি ক্যাব ও একটি অটোরিক্সা আগুনে পুড়ে। যানবাহনগুলোতে আগুন দেওয়া হয়েছে, না যান্ত্রিক ত্র"টির কারণে আগুন লেগেছে- তা নিশ্চিত হওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। ৫ জুনের হরতালের আগের দিন ঢাকায় অন্তত ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়। বিরোধী দলের কর্মীরা এ আগুন দেয় বলে পুলিশের অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১০৩৭ ঘ.