শেরপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ সমর্থিত পাঁচ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে এ ফলাফল জানিয়েছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
বিজয়ী চেয়ারম্যানরা হলেন- চর শেরপুর ইউনিয়নে আসাদুজ্জামান দুলাল, লছমনপুরে মিনহাজউদ্দীন মিনাল, চরমোচারিয়ায় আমিনুল ইসলাম শিপন, চরপক্ষীমারিতে আকবর আলী, বলাইরচরে মুজাহিদুল ইসলাম সেলিম, বেতমারি ঘুগুরাকান্দিতে রফিকুল ইসলাম এবং কামারের চরে হাবিবুর রহমান হাবিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১০০০ ঘ.
bdnews24