২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: শেরপুরে ২ জনের কারাদণ্ড

নির্বাচন কর্মকর্তাকে হামলার চেষ্টা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে শেরপুরে দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 06:59 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

শেরপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কর্মকর্তাকে হামলার চেষ্টা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে শেরপুরে দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদাণ্ড প্রাপ্তরা হলেন- আব্দুস সাত্তার (২৫) ও ও মকবুল হোসেন (৩০)। সাত্তার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের টিক্কারচরের জামালউদ্দিনের ছেলে। মকবুল চরশেরপুর ইউনিয়নের সাতআনিপাড়ার আব্দুল কাদেরে ছেলে। শেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো ইকবাল বাহার তাদের এ দণ্ড দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর আদালতের পরিদর্শক মো আব্দুল আজিজ। টিক্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাকে শনিবার সকাল ১২টার দিকে দা দিয়ে হামলা করতে চাওয়ার অভিযোগে সাত্তারকে দণ্ড দেওয়া হয়। মকবুলকে দণ্ড দেওয়া হয় সাতআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট চুরির চেষ্টার অভিযোগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৪০ ঘ.