ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতালে আওয়ামী লীগ মাঠে নামবে না জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলটি যুক্তি দিয়ে হরতাল মোকাবেলা করবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ধানমন্ডিতে আওয়ামীগ লীগ কার্যালয়ে শনিবার সাংবাদিকদের, "আমরা যুক্তি দিয়ে (লজিক্যালি) হরতাল মোকাবেলা করবো।"
হরতালের দিনগুলোতে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে করে জনগণের কাছে হরতালের বিরুদ্ধে তাদের যুক্তি তুলে ধরবেন বলে জানান তিনি।
আশরাফ বলেন, "আওয়ামী লীগ প্রথমে যা প্রস্তাব করেছে বিএনপি তা কখনো মানেনি। কিন্তু পরে তাদের মানতে হয়েছে।
"আওয়ামী লীগ যখন প্রস্তাব করেছিল তখন তারা (বিএনপি) ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্সের বিষয়টি মানেনি। কিন্তু শেষে তাদের মানতে হয়েছে।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল এবং সংবিধান সংশোধন প্রসঙ্গ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "এবারও তারা সব মেনে নেবেন।"
তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সরকারের পরিকল্পনা এবং সংবিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে ৩৬ ঘণ্টার জন্য সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামি।
সংসদে ফেরার আহ্বান
বিভিন্ন বিষয়ে কথা বলতে বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, দরজা এখনো খোলা।
"সংসদ নির্বাচনের এখনো আড়াই বছর বাকি। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের সুযোগ এখনো আছে।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সা
bdnews24