২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর সিএন্ডবি মোড়ে শনিবার ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

রাজশাহী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর সিএন্ডবি মোড়ে শনিবার ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহত এসএম সাইফুদ্দিন লিটন (৪৫) নগরীর সাগরপাড়া এলাকার প্রয়াত মোতালেবের ছেলে। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের জানান, মটর সাইকেলে তিন জন আদালতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে সিএন্ডবি মোড়ে মালবাহী একটি ট্রাক মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিনের মৃত্যু হয়। আহত হয় অপর দুই যাত্রী ইমন (৩৫) ও রুবেল (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে রামেক মর্গে পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৫ ঘ.