২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: মাগুরায় ফল পুনর্গণনার দাবিতে সমাবেশ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার দুুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জমির হোসেন নামে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 07:47 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

মাগুরা, জুন ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার দুুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জমির হোসেন নামে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ইউনিয়নের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে কাজী মহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। এর প্রতিবাদে এবং ফল পুনর্গণনার দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জমির হোসেন ও তার সমর্থকরা শুক্রবার গোয়ালদাহ বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সমাবেশে জমির হোসেন অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসার আব্দুস সবুর বিশেষ সুবিধা নিয়ে কারসাজির মাধ্যমে মহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেছেন। সমাবেশ থেকে কাজী মহিদুল আলমকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় জমিরের সমর্থকরা ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সুশান্ত কুমার বালাকে লাঞ্ছিত করে বলেও অভিযোগ পাওয়া যায়। করসাজির অভিযোগ অস্বীকার করে মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরাজিত প্রার্থী জমির হোসেন সুষ্ঠু নির্বাচনের ফল মেনে না নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছেন। এ বিষয়ে মহেশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে রিটার্নিং অফিসার সুধাংশু শেখর বিশ্বাস বলেন, ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার নিয়ম অনুযায়ী ফল ঘোষণা করেছেন। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৪২ ঘ.