মৌলভীবাজার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানায় একটি শাকিনী সাপ ডিম দিয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে সাপটি সাতটি ডিম দেয়।
সিতেশ রঞ্জন দেব সাংবাদিকদের জানান, এ সাপ বর্ষায় ডিম দেয় ও বাচ্চা ফোটায়। মা শাকিনী সাধারণতঃ ১৫টি ডিম পাড়ে। তবে এ শাকিনীটি ডিম পেড়েছে সাতটি।
তিনি জানান, সাপের ডিম দেখতে বুধবার বিকেল থেকেই দর্শনার্থীর ভীড় জমে।
শাকিনী সাপ সাধারণতঃ ১৫০০ মি.মি থেকে সর্বাধিক ২২৫০ মি.মি হয়। এদের দেহে কালো-হলুদ-কালো বলয় বেশ মোটা, স্পষ্ট ও দৃষ্টি আকর্ষী। এরা রাতে খাবার খায় বলে জানান সিতেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩১ ঘ.
bdnews24