গাজীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় ১১টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে বিএনপি এবং পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থকরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বুধবার দিনভর ভোটগ্রহণের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ রাতে ফলাফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থকদের মধ্যে বিজয়ীরা হলেন- কাপাসিয়া ইউনিয়নে আজগর হোসেন খান, ঘাগুটিয়ায় হারুন-অর রশীদ, তরগাঁওয়ে খলিলুর রহমান, দুর্গাপুরে ইউনুস আলী মোল্যা, সনমানিয়ায় সিরাজ উদ্দিন বিএসসি ও সিংহশ্রৗতে সাখাওয়াত হোসেন ভূঁইয়া মনসুর।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- রায়েদ ইউনিয়নে আব্দুল হাই, চাঁদপুরে তৈয়ব আলী ভূইয়া, কড়িহাতায় জামালউদ্দিন, টোক ইউনিয়নে এমএ জলিল ও বারিষাবে এসএম আতাউজ্জামান বাবলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24