ঝিনাইদহ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদল ও যুবলীগ একই স্থানে সভা ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুরা গ্রামে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার রাত ১১টায় মাইকে এ ঘোষণা দেওয়া হয়।
বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, চতুরা গ্রামের প্রাইমরি স্কুল মাঠে বৃহস্পবিার সকাল ১০টায় যুবদল কর্মীসভা আহবান করেছে। একই সময়ে যুবলীগও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে ওখানে সভা ডাকে।
দু'দলের সংঘর্ষ বেধে যাওয়ার আশঙ্কায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.
bdnews24