ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে ব্যবহৃত প্রশাসনিক পরিভাষার কলেবর বৃদ্ধি ও পরিমার্জন করে তা প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমীর সহায়তায় প্রশাসনিক ভাষা সংক্রান্ত এই প্রকাশনাটি মুদ্রনের পর তা কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে।
নতুন প্রকাশনায় প্রতিটি শব্দের উৎপত্তি, মূল অর্থ ও ব্যবহৃত অর্থসহ বিস্তারিত সংযোজন করা হবে।
মন্ত্রণালয়ের বিধি শাখার যুগ্ম-সচিব ফিরোজ মিয়ার নেতৃত্বে এই প্রকাশনার কাজ চলছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এর মুদ্রণত্র"টি সংশোধনের কাজ চলছে।
এর আগে সর্বশেষ ১৯৯৪ সালে প্রশাসনিক ভাষাকোষ প্রকাশ করেছিল সরকার। স
bdnews24