২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামের রাষ্ট্রধর্মের মর্যাদা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া কেন বেআইনি, বাতিল ও সংবিধান পরিপন্থী হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া কেন বেআইনি, বাতিল ও সংবিধান পরিপন্থী হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট। ১৯৮৮ সালে করা একটি রিট আবেদনে বুধবার বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। আগামী ১৬ জুন এর রিটের চূড়ান্ত শুনানি শুরু হবে। তার আগেই আইন মন্ত্রণালয়কে এ রুলের জবাব দিতে হবে। এইচএম এরশাদের আমলে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বর্তমানে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি যে সুপারিশ তৈরি করেছে, তাতে অবশ্য রাষ্ট্রধর্মের এ বিষয়টি বাতিলের সুপারিশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩০০ ঘ.