২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীর সেনানিবাস ও মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেনানিবাস ও মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। কমলাপুর রেলওয়ের পুুলিশের উপ-পরিদর্শক (এসআই) অহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে সেনানিবাস রেলগেট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স বিশ। তার পরনে কোনো পোশাক ছিলো না। প্রায় একই সময় মহাখালী রেলগেটের একশ' গজ উত্তর থেকে ট্রেনে কাটা পড়া এক বৃদ্ধের (৫০) লাশ উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিলো। দুটি ঘটনা রাতের কোনো এক সময় ঘটে থাকতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তা অহিদুল। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৪ ঘ.