২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সানুহার-ধামুড়া সড়কের ত্রিমুখী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রমেন সরকার (২৮) উপজেলার ষোলক ইউনিয়নের পশ্চিম রামেরকাঠী গ্রামের বাসিন্দা। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম শেখ জানান, রমেন মোটরসাইকেল চালিয়ে ত্রিমুখী বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে লাকড়ি বোঝাই একটি পিকআপকে পাশ কাটাতে গেলে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই রমেনের মৃত্যু হয়। এসআই শামিম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৫৩ ঘ.