ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতর দিয়ে স্থাপিত নতুন সড়কে বাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৩৫)।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় মহাখালির দিক থেকে আসা একটি বাসের চাপায় ওই ব্যক্তি মারা যান।
আশিকুজ্জামান জানান, নিহতের পকেটে থাকা কিছু মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাসটির নম্বর পাওয়া গেলেও আটক করা সম্ভব হয়নি বলে জানান আশিকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/আরএ/১৮৪৫ ঘ.
bdnews24