২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: আজমিরীগঞ্জ উপজেলার ফল ঘোষণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউপির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

হবিগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউপির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আতর আলী মিয়া, বদলপুর ইউনিয়নে সুসেনজিত চৌধুরী, জলসুখা ইউনিয়নে আবু আলী ইছহাক চৌধুরী দিলু, কাকাইলছেও ইউনিয়নে নূরুল হক ভূঁইয়া, শিবপাশা ইউনিয়নে তছকির চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সোমবার ভোটগ্রহণের পর গভীর রাতে উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান, শিক্ষা কর্মকর্তা এ কে এম জিল্লুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদাত রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই ফল ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩১১ ঘ.