চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সম্মেলনে বিএনপি'র দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সোমবার সন্ধ্যায় সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি এ প্রতিবাদ জানায়।
এর আগে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার হরতাল চলাকালে পুলিশের বিরুদ্ধে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ করেন।
ওই সময় পুলিশ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও লিখিত বক্তব্যে তিনি দাবি করেন।
এছাড়া সংবাদ সম্মেলনে আমীর খসরু গণতান্ত্রিক আন্দোলন দমাতে র্যাবকে ব্যবহার করারও অভিযোগ আনেন।
রোববার হরতালের সময় নাসিমন ভবনের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাত বাধে। হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বিএনপি সংবাদ সম্মেলন করে।
সিএমপি'র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24