২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সিরাজগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলো- চৌহালী উপজেলার সম্ভুদিয়া গ্রামের ইলিয়াস (৮) এবং উল্লাপাড়ার পাটধারী গ্রামের তানজিলা (৭)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় ড্রীমল্যান্ড পরিবহনের একটি যাত্রীবাহী বাস তানজিলাকে চাপা দেয়। এতে তানজিলা ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। অপরদিকে চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হায়দার মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরের দিকে চৌহালী উপজেলার সম্ভুদিয়ায় ইলিয়াস রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি নসিমন তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৪ ঘ.