২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি বিভাগে সচিব পদে রদবদল

জনপ্রশাসনে চারটি বিভাগের সচিব পর্যায়ে রদবদল হয়েছে। এদের মধ্যে দু'জনের দপ্তর পরিবর্তন এবং বাকি দু'জনকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে চারটি বিভাগের সচিব পর্যায়ে রদবদল হয়েছে। এদের মধ্যে দু'জনের দপ্তর পরিবর্তন এবং বাকি দু'জনকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ রদবদল ও নিয়োগ দেওয়া হয়। দপ্তর বদল হওয়া দুই সচিবের মধ্যে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে সড়ক বিভাগে এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব হাওলাদারকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব করা হয়েছে। কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগ ভেঙে সড়ক বিভাগ ও রেলপথ বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করা হয়। এছাড়া বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য ইবাদত আলীকে রেলপথ বিভাগে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৮৪৫ ঘ.