২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে কে না এলো তা বিবেচ্য নয়: এরশাদ

এইচএম এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে কে নির্বাচনে এলো বা কে না এলো তা জাতীয় পার্টির দেখার বিষয় নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএম এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে কে নির্বাচনে এলো বা কে না এলো তা জাতীয় পার্টির দেখার বিষয় নয়। জাতীয় পার্টির পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এরশাদ সোমবার বলেন, "স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই তা হতে পারে।" রাজধানীর বনানীতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এক বৈঠকে দলটির চেয়ারম্যান এরশাদ এ কথা বলেন বলে দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা পেলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে- এ কথা জানিয়ে সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, জাতি এখন ধ্বংস, হিংসা আর হানাহানির রাজনীতির অবসান দেখতে চায়। দুই দলের ব্যর্থতায় বর্তমানে জনমত জাতীয় পার্টির দিকে আসতে শুরু করেছে। এ অবস্থায় পার্টিকে আরো শক্তিশালী করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতীয় পার্টির জন্য কখনোই নিরপেক্ষ ছিল না- এ দাবি করে এরশাদ সোমবার বলেন, এই ব্যবস্থা গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা শুরু থেকে এর বিরোধিতা করেছি এবং বিলোপ চেয়েছি। "আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ ঘোষিত হওয়ায় জাতীয় পার্টির নীতির যথার্থতা প্রমাণিত হয়েছে।" স