২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবপুরে মেছোবাঘের চারটি বাচ্চা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে মেছোবাঘের চারটি শাবক উদ্ধার করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

হবিগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে মেছোবাঘের চারটি শাবক উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বানেশ্বর গ্রামের পাট ক্ষেত থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। তবে মা বাঘটিকে ধরতে পারেনি গ্রামবাসী। মাধবপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাসান আলী সাংবাদিকদের জানায়, বানেশ্বর গ্রামের লাল বানু তার বাড়ির পাশের পাটক্ষেতে শাক তুলতে গেলে হঠাৎ একটি মেছো বাঘ তাকে আক্রমণ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ক্ষেত ঘিরে ফেলে। ক্ষেত খুঁজে একটি গর্তে চারটি বাচ্চা পাওয়া গেলেও বাঘটি পালিয়ে যায় বলে প্রাণীসম্পদ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬০০ ঘ.