২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসধাক্কায় দম্পতিসহ চার জনের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাসের ধাক্কায় দম্পতিসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ময়মনসিংহ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাসের ধাক্কায় দম্পতিসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। সোমবার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আড়াইবাড়ি গ্রামের শামরুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আসমা বেগম (২২), একই উপজেলার শিবপুর গ্রামের নজরুল ইসলাম (৫৫) এবং ভিটিবাড়ি গ্রামের রিনি আক্তার (১২)। মুক্তাগাছা থানার ওসি মীর রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে রাস্তার পাশে পড়ে। এতে ভটভটির পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামরুল ও আসমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নজরুল ও রিনিকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তারা মারা গেছেন। আহতের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৫৫২ ঘ.