নীলফামারী, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। একটি কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাই হওয়ায় চাপড়া সরনজানী ইউনিয়নের ফল ঘোষণা করা হয়নি।
রোববার এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা সেকান্দার আলী সোমবার সাংবাদিকদের জানান, ইউনিয়নের বরুয়া শেখ পাড়া কেন্দ্রের ব্যালট বাক্স ও পেপার ছিনতাই হওয়ায় ওই ইউনিয়নের ফল ঘোষণা স্থগিত রয়েছে।
সাত ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- পঞ্চপুকুরে ওয়াহেদুল ইসলাম, গোড়গ্রামে এনামুল হক, চওড়া বড়গাছায় জুলফিকার আলী ভুট্টু, খোকশাবাড়িতে বদিউজ্জামান প্রধান, পলাশবাড়িতে তপন কুমার রায়, লক্ষ্মীচাপে আমিনুর রহমান, টুপামারীতে মছিরত আলী শাহ ফকির।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩২ ঘ.
bdnews24