২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নির্বাচনী সংঘাতে এসআইসহ আহত ৩০

ঝিনাইদহে নির্বাচনী সংঘাতে পুলিশের এক এসআইসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঝিনাইদহ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে নির্বাচনী সংঘাতে পুলিশের এক এসআইসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার রাতে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আলীপুর-কালীপুর কেন্দ্রে ভোটগণনা শেষে দুর্বৃত্তদের বোমা হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আজিজুল সাংবাদিকদের জানান, নির্বাচনী ফল ঘোষণার পর মালামাল নিয়ে মহেশপুর সদরে ফিরছিলেন। রাত ৯টার দিকে প্রায় চার শতাধিক লোক তাদের ঘেরাও করে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা বোমা হামলা চালায়। তিনি জানান, বোমার আঘাতে তার ডান হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়েছে। এদিকে জেলার হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। হরিণাকুণ্ডু থানার এসআই আলমগীর হোসেন জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা প্রচারণা চালানোর সময় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হরিণাকুণ্ডু, ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফলসি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান ও ফজলুর রহমানের সমর্থকদেও মধ্যে সংঘর্ঘ হয়। আহত হয় কয়েকজন। এদিকে সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ও খন্দকার ফরিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিত কুমার গায়েন সাংবাদিকদের জানান, চেয়ারম্যান প্রার্থী ফরিদ ও আজিজুরের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ বাধে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৭ ঘ.