২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় তরুণী খুন

রাজধানীর উত্তরায় ছুরি মেরে এক তরুণীকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 04:45 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় ছুরি মেরে এক তরুণীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম মালা বেগম (২২)। তিনি উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে ঢালি পাড়ায় স্বামী আমিরের সঙ্গে থাকতেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে হাসান নামে পরিচিত এক যুবকের সঙ্গে মালার ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাসান মালাকে ছুরি মেরে পালিয়ে যায়। মালাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। উত্তরা থানার ওসি রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে এক জন কর্মকর্তা কাজ শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৪০ ঘ.