২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্র থেকে ফেরার পথে পুলিশের অস্ত্র লুট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে ফেরার পথে হামলা চালিয়ে পুলিশে রাইফেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:17 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সিলেট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে ফেরার পথে হামলা চালিয়ে পুলিশে রাইফেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ রনিখাই ইউনিয়নের খগাইল বাজারে এ হামলা হয়। সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কায়েদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার সময় দুই চেয়ারম্যান পদপ্রাথীর সমর্থকরা ব্যালট ছিনতায়ের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে কেন্দ্র থেকে বের করে দেয়। ভোট গণনা শেষে কেন্দ্র থেকে ফেরার পথে খগাইল বাজারে ওই প্রার্থীদের সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে একটি চাইনিজ রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.